সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

Abdus Samad avatar   
Abdus Samad
সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ
সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

 
আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ প্রতিনিধি::
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র আয়োজনে সুনামগঞ্জে ১২৭৪তম ব্যাচের যুব নেতৃত্ব (ইয়ুথ লিডারশীপ) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন তরুণ অংশ নেন। শনিবার প্রেসক্লাবে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।


প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর তুহিন আফসারী ও সঞ্চালনায় ছিলেন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী বর্ণা দাস। উপস্থিত ছিলেন সিলেটের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী তমিম রহমান চৌধুরী, সাবেক জেলা সমন্বয়কারী তাজকিরা হক তাজিন, যুগ্ম সমন্বয়কারী আমজাদ হোসেন, ইয়ুম এন্ডিং হাঙ্গারের সদস্য আলী ইমরান, হাবিবা আক্তার, রাব্বি হোসেন, শাহরিয়ান কামাল সায়েম, লক্ষী রানী দাস, মোসাদ্দেক আলম, সুমাইয়া আক্তার ও অর্পিতা তালুকদার।

সিলেট আঞ্চলিক সমন্বয়কারী বর্ণা দাস বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিহার্য। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন- সর্বত্র নেতৃত্ব প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছি।

Walang nakitang komento


News Card Generator