চট্টগ্রামে বাবেশিকফো’র মতবিনিময় সভা: দাবি আদায়ে ১২ অক্টোবর থেকে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে বাবেশিকফো’র মতবিনিময় সভা: দাবি আদায়ে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা শনিবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে ল্যাব আরসি ভবনে অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে বাবেশিকফো’র মতবিনিময় সভা: দাবি আদায়ে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা শনিবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে ল্যাব আরসি ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবেশিকফো চট্টগ্রাম বিভাগীয় প্রধান সংগঠক ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানজিম হোসাইন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম সদস্য সচিব মিটন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হোসাইনন ফারুক ও সদস্য শওকত হোসাইনসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সভায় আলোচকরা শিক্ষকদের ন্যায্য দাবি ২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।

প্রধান আলোচক মোহাম্মদ তানজিম হোসাইন দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,
“শিক্ষকদের বৈষম্যের অবসান না ঘটলে আমরা চুপ করে বসে থাকব না। ১০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে ঢাকার প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। ২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা আদায়ে কোন আপোষ নেই, এটাই আমাদের শেষ কথা।”

আহবায়ক শহিদুল ইসলাম বলেন, “চট্টগ্রামের প্রতিটি জেলা ও উপজেলায় নিয়মিত কমিটি গঠন করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”

সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “এ আন্দোলন শুধু দাবি আদায়ের জন্য নয়, শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

আলোচনায় আরও জানানো হয়, জেলা-উপজেলায় কমিটি গঠনের ওপর জোর দেওয়া হবে এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে মাঠে কার্যক্রম জোরদার করা হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 97 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 108 Views