আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া ! | আই নিউজ বিডি

আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া !..
আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া !..
ছবি: সংগৃহীত
আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া !

আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাফিজ মিয়া !

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ব্যাপক ভোটে বিজয়ী হয়েছেন ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ মোঃ হাফিজ মিয়া (বিপুল)। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে দেখা যায়, মোঃ হাফিজ মিয়া (বিপুল) সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আদম আলী পান ৩৬ ভোট এবং অপর প্রার্থী মোঃ জাহেদুল ইসলাম পান ২৬ ভোট। ফলে বিপুল ব্যবধানে হাফিজ মিয়া সভাপতি নির্বাচিত হন।

 

ফলাফল ঘোষণার পরপরই বাজারের ব্যবসায়ী, সমর্থক ও সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করে। বিজয়ী হাফিজ মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বাজার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। বিজয়ী হওয়ার পর মোঃ হাফিজ মিয়া বলেন, “আচমিতা বাজার আমার নিজের ঘরবাড়ির মতো। আমি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাজারের উন্নয়নে কাজ করবো। দোকানদার ভাইদের বিপদে-আপদে পাশে থাকবো, ব্যবসা-বাণিজ্যের প্রসারে সব ধরনের সহযোগিতা করবো। কিভাবে বাজারকে আরও উন্নত করা যায়—সেই দিকেই আমার দৃষ্টি থাকবে।”

 

বাজারের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতি বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তারা মনে করেন, একজন তরুণ ও কর্মঠ নেতা হিসেবে হাফিজ মিয়ার বিজয় বাজারের ব্যবসায়ী সমাজে নতুন দিগন্ত উন্মোচন করবে। আচমিতা ইউনিয়ন বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। নির্বাচন চলাকালীন পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন

হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator