মাগুরায় এসডিএফ এর আরইএলআই প্রকল্পের সদর উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি… | আই নিউজ বিডি

মাগুরা

মাগুরায় এসডিএফ এর আরইএলআই প্রকল্পের সদর উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
মাগুরায় এসডিএফ এর আরইএলআই প্রকল্পের সদর উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
 মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় মাগুরা জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মো. জাকির হোসেন, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, মাগুরা এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো. আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর, মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: মো. শাহরিয়ার ইসলাম এম.ও (ডিসি), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।
 
এসডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা: কায়মুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক ( স্বাস্থ্য ও পুষ্টি ) এবং জেলা কর্মকর্তাবৃন্দ সহ সদর উপজেলার ৩টি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং ৮ জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি কমিটির আহ্বায়ক এবং উপকারভূগী সদস্য। 
 
কর্মশালার শুরুতেই জেলা ব্যবস্থাপক বলেন, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে। 
 
এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ডা. কায়মুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি ) মাগুরা জেলার সদর উপজেলার ৭৫টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে ৭৫টি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে যেখানে মোট ৬৯৯৬ জনকে প্রথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে এবং ২১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
৪৫৯ জন গর্ভবতী মাকে থেকে মোট ৩৪,৪০,৪০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। 
সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন ৪৮ জনকে ১০,০০০ টাকা করে ৪,৮০,০০০ টাকা প্রদান করা হয়েছে।
শীতকালীন সবজি বীজ ১২,৭৫০ প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ ১২,৭৫০ প্যাকেট বিতরণ কক্রা হয়েছে।
আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালাইন ৩,৮২,৫০০ পিস বিতরণ করা হয়েছে। 
এছাড়াও মোট ১২,৭৫০টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে।
 
উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথীদের জানান যে, এসডিএফ এর রেফারেন্স এ যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথীবৃন্দকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয়।
 
প্রধান অতিথি ডা: মো. আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর, মাগুরা মহোদয় তাঁর বিশেষ বক্তব্যে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসুচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
 
 
পরিশেষে এই কর্মশালার সম্মানিত সভাপতি মো. জাকির হোসেন, জেলা ব্যবস্থাপক, মহোদয় উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত ضلع کی خبریں খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী ضلع کی خبریں ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ ضلع کی خبریں ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার ضلع کی خبریں সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ضلع کی خبریں চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ضلع کی خبریں চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ضلع کی خبریں চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views