জাতিসংঘে ড. ইউনূসের ফিলিস্তিন বিষয়ে জোরালো আহ্বান: “দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এখনই জরুরি”.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতিসংঘে ড. ইউনূসের ফিলিস্তিন বিষয়ে জোরালো আহ্বান: “দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এখনই জরুরি”..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
জাতিসংঘে ড. ইউনূসের ফিলিস্তিন বিষয়ে জোরালো আহ্বান: “দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এখনই জরুরি”..
জাতিসংঘে ড. ইউনূসের ফিলিস্তিন বিষয়ে জোরালো আহ্বান: “দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এখনই জরুরি”..
ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তিনি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, শিশু ও বেসামরিক জনগণ নৃশংসতার শিকার হচ্ছে। দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্ত..

মোঃ নুরুল্লাহ  

(অভয়নগর, যশোর) প্রতিনিধি )

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো বক্তব্য রাখেন।

ড. ইউনূস বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।”

তিনি গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে বলেন, “শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে হত্যা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ গোটা জনপদ নিশ্চিহ্ন করা হচ্ছে।”

ড. ইউনূস জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত পোষণ করে বলেন, “আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

ড. ইউনূসের এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার ও শান্তির আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator