হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ… | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ৫ জন আটক

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ৫ জন আটক
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জে অভিনব কায়দায় লাকড়ির নিচে লুকিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত যৌথ চেকপোস্টে দুটি পিকআপ ভ্যান থামানো হলে কাঠের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চসহ বিভিন্ন চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।

আটককৃতরা হলো— মো. মাসুম খান (২৫), মো. শাকিল আহমেদ (১৯), মো. আকবর আহম্মদ (১৯), মো. আলমগীর হোসেন (২১, চালক) ও ইমন হাসান (২২, চালক)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জনগণের আস্থা ধরে রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? অপরাধ সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 40 ভিউ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ অপরাধ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 ভিউ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 ভিউ