সিলেটের বিশ্বনাথে জামায়াতের বি'ক্ষো'ভ মিছিলে সাধারণ মানুষের গণজোয়ার | আই নিউজ বিডি

সিলেট

সিলেটের বিশ্বনাথে জামায়াতের বি'ক্ষো'ভ মিছিলে সাধারণ মানুষের গণজোয়ার

জুলাই সনদের বাস্তবায়ন, পি আর ছাড়া নির্বাচন দেশের মানুষ মানুষ মানবেনা.........অধ্যাপক আব্দুল হান্নান..
Eidok-এ শেয়ার
সিলেটের বিশ্বনাথে জামায়াতের বি'ক্ষো'ভ মিছিলে সাধারণ মানুষের গণজোয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ থেকে------মোস্তাক আহমদ মোস্তফা, 


সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আশা করে ছিলাম এই সরকার হবে জনগণের সরকার, আর জনগণের কাজ করবে। কিন্তু এখন আমরা কি দেখছি? আমরা সরকারকে সব সময় বলে আসছি, নির্বাচন হবে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে। সবার জন্য সমান হবে। আর তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এখনও হচ্ছে না। আর তাই জামায়াতে ইসলামী’সহ সব দল বাধ্য হয়েই এখন রাস্তায় নামছে। যাদের প্রাণের বিনিময়ে এই দেশ দ্বিতীয় স্বাধীনতা পেল, এখন জুলাই বিপ্লবের শহীদদের আইনী ঘোষণা দেওয়া হচ্ছে না। হাজার হাজার আহত ভাই-বোনেরা আহত হয়ে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসা পর্যন্ত করা হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য এই সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই, জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক আইনি ঘোষণা ও পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এজন্য জামায়াতে ইসলামী সব দলকে নিয়ে ১৮ কোটি মানুষকে নিয়ে ৫ দফা দাবি আদায় করে ছাড়বে। দাবিগুলো না মানা পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা সংগ্রাম করতে রাজী আছি। সংগ্রামের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করবো। আজ সারা দেশব্যাপী সরকারকে যে লালকার্ড দেখানো হলো, এতে আপনারা সাবধান হয়ে যান। আমাদের যেন আবার সংগ্রাম করতে না হয়। আবার যদি সংগ্রামের ডাক দিতে হয়, তাহলে আপনাদের দশা কি হবে আমরা বুঝতে পারছি না।  
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা’-এই ৫ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। 
বিক্ষোভ সমাবেশ শেষে পৌরসভার ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হওয়ার পূর্বে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ডাকবাংলা প্রাঙ্গণে জড়ো হয়।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমানের যেথৈ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলা ছাত্র শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আহমদ হামিম।
বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান। এসময় অনুষ্ঠানগুলোতে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Политика নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 19 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Политика পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 17 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Политика টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Политика গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Политика গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 70 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Политика গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 56 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Политика জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views