বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল এর ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর রোজঃ শুক্রবার বাদ আসর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের এমপি পদপ্রার্থী মুফতি রফিক আহমেদ।
উক্ত বিক্ষোভ মিছিলে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন,জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়ন- এই ৫ দফা দাবির বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট