সদস্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখলো ইসলামী যুব আন্দোলন, মুকসুদপুর শাখা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সদস্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখলো ইসলামী যুব আন্দোলন, মুকসুদপুর শাখা..

Md Arif Sheikh avatar   
Md Arif Sheikh
সদস্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখলো ইসলামী যুব আন্দোলন, মুকসুদপুর শাখা..
সদস্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখলো ইসলামী যুব আন্দোলন, মুকসুদপুর শাখা..
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুজাহিদ কমিটির উদ্যোগে আজ এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচা..

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুজাহিদ কমিটির উদ্যোগে আজ এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়।

ওয়াজ মাহফিলে আগত হাজারো মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা দাওয়াতি বার্তা পৌঁছে দেন এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিপুল সংখ্যক মানুষ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন এবং ইসলামী আন্দোলনের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কাজে শরিক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

কার্যক্রমটি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উপস্থিত সাধারণ মানুষ এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা জানান, ইসলামী আদর্শ বাস্তবায়নে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করা হবে।

ওয়াজ মাহফিলে বক্তারা ইসলামি মূল্যবোধে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে নৈতিক জীবনযাপনের আহ্বান জানান।

Nenhum comentário encontrado


News Card Generator