মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি। ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকার ৬০টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীও দায়িত্ব পালন করছে।সীমান্তে দিবা-রাত্রিকালীন টহল, যৌথ অভিযান ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে।৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবাইকে নিরাপদে উৎসব উপভোগের সুযোগ দিতে বিজিবি দিনরাত কাজ করছে।”
تبصرے 0