“জাতিসংঘে নেতানিয়াহুর বক্তৃতা: অনেক বিশ্বনেতা হল ত্যাগ,.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

“জাতিসংঘে নেতানিয়াহুর বক্তৃতা: অনেক বিশ্বনেতা হল ত্যাগ,..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
“জাতিসংঘে নেতানিয়াহুর বক্তৃতা: অনেক বিশ্বনেতা হল ত্যাগ,..
“জাতিসংঘে নেতানিয়াহুর বক্তৃতা: অনেক বিশ্বনেতা হল ত্যাগ,..
ছবি: সংগৃহীত
জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তৃতায় অনেক বিশ্বনেতা কক্ষ ত্যাগ করেন, আবার কেউ কেউ করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ‘অভিশাপ’ শিরোনামের মানচিত্র এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তা..
মোঃ নুরুল্লাহ  
(অভয়নগর, যশোর) প্রতিনিধি )

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদস্বরূপ কক্ষ ত্যাগ করেন। আবার কিছু প্রতিনিধি করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সভাপতি বারবার ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’ বললেও অনেকে বক্তৃতার মাঝেই হল ত্যাগ করেন।

বক্তৃতার শুরুতেই নেতানিয়াহু গত বছরের একটি মানচিত্র পুনরায় উপস্থাপন করেন, যা তিনি ‘অভিশাপ’ শিরোনামে উল্লেখ করেন। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করেছি।”

নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথাও তুলে ধরেন এবং উল্লেখ করেন, “সবাই চলে গেছে।”

لم يتم العثور على تعليقات


News Card Generator