রিপোর্ট মেহেদী হাসান: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহরের শিক্ষা চত্বর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহ হুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এখনই ‘জুলাই সনদ’কে আইনগত স্বীকৃতি দিতে হবে।”
তারা আরও বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং বিচারহীন হত্যার শিকার জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে বলেন, “গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ও দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে এ পদ্ধতির কোনো বিকল্প নেই।”
এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো জনতার উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিক্ষা চত্বর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের বি ক্ষো ভ সমাবেশ নরসিংদীতে.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের বি ক্ষো ভ সমাবেশ নরসিংদীতে....
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি