সাভারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত- ৫

সাভারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত- ৫
Auf Eidok teilen
সাভারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত- ৫
Foto: Archiv

সাভারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত- ৫

মো আবীর হাসান 

সাভার উপজেলা প্রতিনিধি 


ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইমরান হোসেন (২৪), সাব্বির (২২), শাওন (২২), ফাহাদ ও মাওলা। তাদের মধ্যে সাব্বির ও শাওনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ইমরান হোসেন তার খালাতো ভাই সাব্বির ও শাওনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দক্ষিণ শ্যামপুর তালতলা তিন রাস্তার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ রাজ্জাক, নাঈম, আমজাদ, মেহেদী, ফারুক, আরাফাত, সিফাত, বাহারুলসহ আরও কয়েকজন তাদের পথরোধ করে। পরে তিন রাস্তার মোড়ের একটি গ্যারেজে আটকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে তাদের মারধর করা হয়।
এ সময় রাজ্জাক হাতে থাকা এসএস পাইপ দিয়ে ফাহাদকে পিটিয়ে গুরুতর আহত করে। নাঈম ও আরাফাতের হাতে থাকা ধারালো চাকুর আঘাতে শাওন ও সাব্বির রক্তাক্ত জখম হন। অন্য আসামিরা মাওলা ও সেলিমকে পিটিয়ে আহত করেন।
ভুক্তভোগীরা জানান, ঘটনাস্থলে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন আসামিরা তাদের মোটরসাইকেল আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Verbrechen লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 42 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Verbrechen যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 73 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Verbrechen আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 88 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Verbrechen ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Verbrechen মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 412 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Verbrechen নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Verbrechen সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views