মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ শাহিন, নিজস্ব প্রতিনিধি জামালপুর
Eidok-এ শেয়ার
মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  মতবিনিময় অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, মাদারগঞ্জ আর্মি ক্যাম্পের প্রতিনিধি মামুন, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি উত্তম সভায় বক্তব্য রাখেন।


বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ