সাভারের রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতারূপে পরিচিত মোঃ আলামিন হোসেন বিগত দিনে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রাম হোক বা দলীয় সংকট—সব সময় তিনি ফ্রন্টলাইনে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।
মোঃ আলামিন হোসেন সাংবাদিকদের বলেন,
"আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার ভূমিকা এবং অবদান সকলেই দেখবেন। কিন্তু কিছু দালাল এই রাজনীতিকে ব্যবহার করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বিচার সময়মতো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন,দালাল চক্রের বিরুদ্ধে সকল ডকুমেন্ট সময়মতো প্রকাশ করা হবে। বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।"
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আলামিন হোসেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার এই অবস্থান দালাল চক্রকে চিহ্নিত করার পাশাপাশি রাজনীতির ভেতরের অনাচার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সময় এসেছে রাজনৈতিক অঙ্গনের স্বচ্ছতা নিশ্চিত করার। মোঃ আলামিন হোসেনের এই কঠোর অবস্থান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলকে শক্তিশালী করবে।