চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে এমপি প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান এর উপস্থিতিতে আসরের নামাজ আদায় করে গণসংযোগটি আরম্ভ হয়ে মাগরিবের সময় সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুফাসসির মাওলানা ইছমাঈল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, মরিয়ম নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আব্দুল গফুর, সেক্রেটারি মুহাম্মদ হোসাইন সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।
গণসংযোগ চলাকালীন জনবহুল স্থানগুলোতে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় দায়িত্বশীল বৃন্দ তাদের বক্তৃতায় উপস্থিত জনতার উদ্দেশ্যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এর গুরুত্ব তুলে ধরেন।
লক্ষ্য করা যায় যে, এসময় স্থানীয় সাধারণ জনগণ উৎসাহিত হয়ে সদলবলে অংশগ্রহণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি সমর্থন জানান দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0