কালাইয়ে অসহায় দুস্থ নারীদের মাঝে ছত্রাক ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনভর দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।প্রতিজনকে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল ..
Eidok-এ শেয়ার
কালাইয়ে অসহায় দুস্থ নারীদের মাঝে ছত্রাক ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ
ছবি: সংগৃহীত

কালাইয়ে অসহায় দুস্থ নারীদের মাঝে ছত্রাক ও
দুর্গন্ধযুক্ত চাল বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনভর দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।প্রতিজনকে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল দেওয়া হলে ও বিতরণকৃত চালের মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে।

এ বছর উদয়পুর ইউনিয়নের ৪০৯ জন নারী লটারির মাধ্যমে এই সুবিধার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের জন্য বরাদ্দ এসেছে ১ হাজার ২২৭ বস্তা, মোট ৩৬ হাজার ৮১০ কেজি চাল। কিন্তু বিতরণ কার্যক্রমে নি¤œমানের চাল দেওয়া এবং অসাধু চক্রের দৌরাত্ম্যে প্রকৃত উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক উপকারভোগী হাতে পাওয়া বস্তা খুলে হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ চালগুলো দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা এবং দলা বাঁধা। মিজানুর রহমান নামে এক উপকারভোগীর স্বামী বলেন, “আমরা দুস্থ বলে কি মানুষ নই? যে চাল পশু-পাখিকেও খাওয়ানো যায় না, তা আমাদের দেওয়া হয়েছে।” তাঁর অভিযোগের সঙ্গে অন্তত ২০ জন উপকারভোগী একমত হন।

উদয়পুর ইউনিয়নের দুধাইল গ্রামের মিজানুর রহমান, শেখপুর গ্রামের বনজের আলী, জামুড়া-বাশুড়া গ্রামের রহিমা, তানিয়া, নুনুজ সানাইপুর গ্রামের রোজিনাসহ অনেকে জানান, অভিযোগ করে জানান, চালগুলো দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা ও দলা বাঁধা। এ চালগুলো ছাগলও খাবে না।

স্থানীয়রা মনে করছেন, মান পরীক্ষার ব্যবস্থা ও কঠোর তদারকি না হলে সামাজিক সুরক্ষা কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন স্বীকার করেন, কিছু বস্তায় নি¤œমানের চাল পাওয়া গেছে। তিনি বলেন, “স্বচ্ছতার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই করে চাল দেওয়া হচ্ছে। তবে কিছু চাল খাওয়ার অনুপযোগী ছিল, সেগুলোর নমুনা সংগ্রহ করে খাদ্য গুদাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে।”

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের বলেন, “এসব চাল খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বরাদ্দের আগে মান পরীক্ষা বাধ্যতামূলক করা জরুরি।”
উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. কারিমা বিষয়টি স্বীকার করে জানান, অন্তত ১০০ বস্তা চাল অনুপযোগী ছিল।

এদিকে অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কিছু অসাধু ব্যক্তি অল্প দামে দুস্থ নারীদের কাছ থেকে চাল কিনে নিচ্ছেন। ভ্যানগাড়ি ও ভটভটি ব্যবহার করে সংগ্রহ করা এসব চাল পরে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় রেজাউলসহ পাঁচজনের নাম এ কাজে জড়িত বলে জানা গেছে। এমনকি খাদ্য গুদামের বস্তা থেকে চাল বের করে অন্যত্র মজুত রাখার প্রমাণও মিলেছে।

কালাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান জানান,তাদের সাথে চুক্তি ভিক্তিতে ভাল মানের চাল সরবরাহ করার জন্য পুষ্টি মিলাররা চাল নেন। বিতরণ সময় কিছু চাল নষ্ট পেয়েছে। এ বিষয়ে উর্ধতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, যে চালগুলো খারাপ পেয়েছে, সে চালগুলো ফেরত নেয়ার কথা বলা হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সাথে। পরে ভাল চাল ভুক্তভোগী পরিবারদের দেয়ার জন্য।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 8 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 25 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 33 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 ভিউ