মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন… | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ স

বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ স
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বেপারীর উদ্যোগে প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়াকান্দি এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লোকমান হোসেন বেপারী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আনোয়ার বেপারী, উপদেষ্টা গোলাম কিবরিয়া, আনিচ বেপারী ও জাহাঙ্গীর বেপারী। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরদার, দপ্তর সম্পাদক রিয়াজ বেপারী, কার্যকরী সদস্য সিফাত হাসান, মেহেদী হাসান, আশিষ হাওলাদার, প্রশান্ত হাওলাদার, রচিন ভূঁইয়া, সাইমুন বেপারী, সাকিব বেপারী, নয়ন হাওলাদার, পারভেজ বেপারী, শাওন সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এলাকাবাসী।

 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতিবছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। তার জন্য এবং সংগঠনের সবার জন্য দোয়া করবেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religion et Éducation সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 15 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religion et Éducation ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 95 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Religion et Éducation জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 251 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion et Éducation কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion et Éducation কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 64 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Religion et Éducation হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 78 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Religion et Éducation ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 79 Views