নোয়াখালী-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে দুই নমিনেশন প্রত্যাশী আলহাজ্ব ফখরুল ইসলাম ও বজলুল করিম চৌধুরী আবেদ। স্থানীয় বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা নিজেদের অবস্থান শক্ত করতে একাধিকবার মিথ্যার আশ্রয় নিয়েছেন।
প্রথমে বজলুল করিম চৌধুরী আবেদকে ঘিরে এমন অভিযোগ ওঠে। আবেদকে নোয়াখালী ৫ আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। এই কথাটির কোন প্রমাণ না থাকলেও জেলা কমিটি দিয়ে বলানো কে মানুষ বিশ্বাস করেছিল।
মানুষ পরে সত্যতা জানতে পেরে পিছপা হয়েছে।
মাছ দিয়ে শাক ডাকার মতই চলছে নোয়াখালীর ৫ আসনের কর্মকান্ড।
এইদিকে কোম্পানীগঞ্জের সাবেক বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদারকে দিয়ে মাঠ গোছাতে গিয়ে বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসী ও টেন্ডারবাজি বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছে শিকদার ও আবেদের প্রশ্রয়ে কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদকের পাওয়ারকে কাজে লাগাতে উঠে পড়ে একদল সন্ত্রাসী বাহিনী। সে সন্ত্রাসী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পেরে চরএলাহীতে রাজনীতি নিষিদ্ধকর করা হয়। কোম্পানীগঞ্জের রাজনীতি হয়ে উঠেছে শক্তির, ক্ষমতার ও মিথ্যার।
এ বিষয়ে জেলা কমিটির যখন নীরব ভূমিকা পালন করেছেন তখন বুঝতে আর বাকি নাই সাধারণ জনগণের।
অনেকে আবার বলেছেন অনেক জায়গায় থে দেখেছি কারো বিরুদ্ধে কোন অভিযোগ উঠলেই তাকে শোকর অথবা বহিষ্কার করা হয়েছে কিন্তু কোম্পানীগঞ্জের বিষয়ে কোনো মাথাব্যথা নেই নোয়াখালী জেলা কমিটির। কিসের আশায় কিসের লোভে নীরবতা নোয়াখালীর মুখে। এমনটাই প্রশ্ন নোয়াখালী জেলা বাসীর ।
এবার একই পথে হাঁটছেন আলহাজ্ব ফখরুল ইসলাম। তিনি তার দলের নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন তাকে নমিনেশন দেওয়ার ১০০% প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক । অনেক কর্মীদের মধ্যে আলোচনা করে জানা যায় এমনটি আশা দিয়েছেন আলহাজ্ব ফখরুল ইসলাম।
নোয়াখালী-৫ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে টানাপোড়েন ও আলোচনার ঝড় বইছে, তা নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নোয়াখালী-৫ আসন শুধু একটি সংসদীয় এলাকা নয়, বরং এ আসন দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেই এ আসনের নেতৃত্ব দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রার্থী জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ও প্রলোভনের আশ্রয় নিচ্ছেন, যা নোয়াখালীর মানুষের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেন, জনগণ সত্যকে মূল্যায়ন করে এবং শেষ পর্যন্ত যোগ্য ও সৎ নেতৃত্বকেই বেছে নেবে।
সংবাদ সম্মেলনে তিনি নোয়াখালী-৫ আসনের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন। একইসাথে তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
এ ঘটনায় বিএনপির ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের অনেক নেতাকর্মী মনে করছেন—যারা মিথ্যার ভিত্তিতে এগোতে চান, তাদের বহিষ্কার করা উচিত।
এদিকে একই আসনে মনোনয়ন প্রত্যাশী নুরুল আফসার বাহাদুরের বিরুদ্ধে এখনো কোনো মিথ্যা প্রচারণা বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেনি। তিনি সততা, সত্যভিত্তিক বক্তব্য এবং স্বচ্ছ রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে রয়েছেন। ফলে দলের তৃণমূল থেকে শুরু করে সাধারণ জনগণের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাশীল প্রার্থী হিসেবে জায়গা করে নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নোয়াখালী-৫ আসনে সৎ ও সত্যনিষ্ঠ প্রার্থী হিসেবে নুরুল আফসার বাহাদুর ক্রমশই শক্ত অবস্থানে পৌঁছাচ্ছেন, যা তাঁকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী
দের তুলনায় এগিয়ে রেখেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0