মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ থানার দেউন্দি রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। জেলা কার্যালয়ের পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ময়মনসিংহগামী সাগরিকা পরিবহন (ময়মনসিংহ-ব-১১-০২৬৯) বাস তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ কামাল (৩৬) এবং সিলেটের খাদিম ইউনিয়নের শাহপরান গ্রামের মৃত ফজলু হকের ছেলে পাখি মিয়া (৩০)।
ডিএনসি জানায়, তাদের কাছ থেকে উদ্ধারকৃত ২ কেজি গাঁজার ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0