সেতাবগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের লিফলেট বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেতাবগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের লিফলেট বিতরণ

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
সেতাবগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের লিফলেট বিতরণ
সেতাবগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস, জেলা বিএনপি নেতা অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম। লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

לא נמצאו הערות


News Card Generator