করিমগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন!!

সভাপতি নির্বাচিত হলেন গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ ফকির।..
Eidok-এ শেয়ার
করিমগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন!!
ছবি: সংগৃহীত

 

 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥
করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯০জন ভোটারের মধ্যে ২৯০ জন শিক্ষক-কর্মচারীই ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ ফকির মোট ভোট ২৯০ এর মধ্যে ২২৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ন্যায়ামতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামসুল ইসলাম ৬২ ভোট পান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি: মো. হাবিবুর  রহমান, সহকারী প্রধান শিক্ষক, চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়, 

সাধারণ সম্পাদক: আবুল খায়ের  ভূঞা(খোকন),সহকারী শিক্ষক, জাফ্রাবাদ উচ্চ বিদ্যালয়, 

যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ মহি উদ্দিন,সহকারী শিক্ষক, ভাটিয়া উচ্চ বিদ্যালয়, 

সাংগঠনিক সম্পাদক: চন্দ্রা রাণী সরকার, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, 

কোষাধ্যক্ষ: মো. ইমদাদুল হক,সহকারী শিক্ষক,উরদিঘী উচ্চ বিদ্যালয়, 

দপ্তর সম্পাদক: মো. আবদুল বাতেন,সহকারী শিক্ষক,গুজাদিয়া শিমুল তলা উচ্চ বিদ্যালয়, 

মহিলা বিষয়ক সম্পাদক: নাজনীন সুলতানা, সহকারী শিক্ষক,হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়, 

তৃতীয় শ্রেণি কার্যকরী সদস্য : মো. নজরুল ইসলাম, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।


নির্বাচন পরিচালনা করেন উপজেলা করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. আহসানুল জাহিদ ।

নবনির্বাচিত সভাপতি মো. আবদুল হামিদ ফকির শিক্ষক-কর্মচারীদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

অন্যদিকে, পরাজিত প্রার্থী মো. সামসুল ইসলাম নির্বাচনের ফলাফল মেনে নিয়ে নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেছেন।

শিক্ষা মহল মনে করছে, এই নির্বাচন শিক্ষকসমাজে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং করিমগঞ্জ উপজেলার শিক্ষা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 ভিউ