কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতি মামলা দায়ের।। প্রেসক্লাবে সংবাদ সন্মেলন

কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে একটি পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে ডাকাতির নাটক সাজানোর বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে গ্রামবাসী।..
Auf Eidok teilen
কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতি মামলা দায়ের।। প্রেসক্লাবে সংবাদ সন্মেলন
Foto: Archiv

 

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে 

রবিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ( সি,আই,পি) মিলনায়তনে এ সংবাদ সন্মেলন করা হয়।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে খুকুমনি বলেন" আমিরাবাদ গ্রামের নিখিল কর্মকারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত মামলা ছিল। যার রায় তাদের পক্ষে রয়েছে। এরপরেও নিখিল কর্মকার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদ থেকে এবং গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্য দিয়ে জমি-জমা আত্মসাতের উদ্দেশ্য ওয়ারিশ সার্টিফিকেট উত্তোলন করেন। যা পরবর্তী ধরা পড়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় নিখিল কর্মকারের বিরুদ্ধে পৃথক দু'টি জি.ডি দায়ের করেন থানায়।

এছাড়াও তাদের জমি-জমা আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের করেন, যা পুলিশের তদন্তে মিথ্যা প্রমানিত হয় বলে খুকুমনি ওই সংবাদ সন্মেলনে উল্লেখ করেন।

এদিকে,গত ২২ আগষ্ট রাতে নিখিল কর্মকারের বাড়ীতে এক ডাকাতির ঘটনায় খুকু মনির ছেলে দুর্জয় হাওলাদারকে আসামী করা হয়েছে। পুলিশ দুর্জয়কে ঘটনার দিন সকালে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে। সে কলাপাড়া উপজেলার মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সে জেলহাজতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় তার স্বামীর ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে বলে তিনি ওই সংবাদ সন্মেলনে উল্লেখ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত নিখিল কর্মকারের বক্তব্য নিতে তার মুঠো ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান Bezirksnachrichten কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 37 Views আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Bezirksnachrichten আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 65 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Bezirksnachrichten শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 53 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Bezirksnachrichten বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 74 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Bezirksnachrichten চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 87 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Bezirksnachrichten মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 71 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Bezirksnachrichten কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 82 Views