বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত..

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত..
বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

 

বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আলী আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ মোল্লা।

অনুষ্ঠানে মোট ১৮১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা ১০ জন প্রতিযোগীকে বিশেষ ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ফরিদপুর জেলা প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ, জেলা প্রচার সম্পাদক নাফিজ আদনান শাহাবুদ্দিন, সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হাফেজ সৈয়দ সাজ্জাদ আলী এবং সাবেক জেলা সভাপতি মো. কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

لم يتم العثور على تعليقات


News Card Generator