সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৪নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। বক্তৃতায় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচন মোকাবিলা করব।”


সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের নানা অব্যবস্থাপনা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশের মানুষ আবারও মুক্তির স্বাদ পাবে।


অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সভায় যোগ দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

আয়োজকরা জানান, ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views