গ্রেফতারি পরোয়ানা থাকলেও ৬ আসামি ধরাছোঁয়ার বাইরে, পুলিশের গাফিলতিতে… | আই নিউজ বিডি

গ্রেফতারি পরোয়ানা থাকলেও ৬ আসামি ধরাছোঁয়ার বাইরে, পুলিশের গাফিলতিতে ক্ষুব্ধ ভুক্তভোগী

****
Eidok-এ শেয়ার
গ্রেফতারি পরোয়ানা থাকলেও ৬ আসামি ধরাছোঁয়ার বাইরে, পুলিশের গাফিলতিতে ক্ষুব্ধ ভুক্তভোগী
ছবি: সংগৃহীত

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ থানার পুলিশের গাফিলতির কারণে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামির মধ্যে একজন ধরা পড়লেও বাকি ৬ জন এখনও পলাতক রয়েছে। এরই মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে বালুয়া ডাঙ্গা হঠাৎ পাড়া আলমের কন্যা আলো আরজিনা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। কিন্তু বাকিরা দীর্ঘদিন ধরে বোচাগঞ্জ থানার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বাদী।

 

বাদী জানান, “আর কতদিন এভাবে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পালিয়ে থাকবে? আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশ যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার না করে, তাহলে বিচারপ্রার্থীরা বারবার বঞ্চিত হবেন।”

 

দিনাজপুর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

 

সিআর মামলা নং ১৫১/২৪

 

সিআর মামলা নং ১৮৪/২৪

 

নির্বাহী কোর্ট মামলা নং পি ৩৯৬/২৪

 

সিআর মামলা নং ৬৯/২৫ এই মামলার ১ নং আসামি রাসেল ও ২ নং আসামি আলো আরজিনা গ্রেফতার

 

সিআর মামলা নং ১৪৭/২৫ এই মামলার ১ নং আসামী রাসেল ও ৮ নং আসামি আলো আরজিনা

 

 

আসামিদের তালিকা

 

১. রুবেল খান (৩৩), পিতা আব্দুল মজিদ

২. সোহেল খান (৩১), পিতা আব্দুল মজিদ

৩. লাবনী বেগম (২৬), স্বামী সোহেল খান

৪. সুখজান বেগম (৪৫), স্বামী মফিজুল ইসলাম

৫. রাসেল খান (২২), পিতা আব্দুল মজিদ

৬. ইভা বেগম (২৮), স্বামী রুবেল খান

 

ঠিকানা: মুর্শিদাহাট মালিপাড়া, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

 

সচেতন মহলের প্রশ্ন

 

সচেতন মহলসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, আসামিরা যখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন পুলিশ কেন তাদের ধরতে পারছে না। এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

 

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলা বাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সার্বিক তদন্ত করে নিরপেক্ষভাবে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

 

 

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Tội phạm গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 87 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Tội phạm নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Tội phạm দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Tội phạm দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Tội phạm সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Tội phạm ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Tội phạm শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views