বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসক নিহত

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসক নিহত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসক নিহত
ছবি: সংগৃহীত
****

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসক নিহত

সজিবুল ইসলাম পাভেল, কালাই ( জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৩৫) ওই গ্রামের মোঃ মামুনুর রশিদ এর ছেলে। তিনি এলাকায় স্থানীয়ভাবে গবাদিপশুর চিকিৎসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে নিজ বাড়িতে মুরগির সেডে বিদ্যুৎ লাইনের কিছু ত্রুটির কারণে সেটি ঠিক করতে গেলে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পড়ে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) নেওয়া হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator