দিনাজপুরে ফ্রিল্যান্সার সংযুক্ত করন ২০২৫ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুরে ফ্রিল্যান্সার সংযুক্ত করন ২০২৫ অনুষ্ঠিত

ফ্রিল্যান্সারদের সংগঠন বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন দিনাজপুর,পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক বৈধ পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২১ জুলাই ২০২৫ রোববার বৃহত্ত..
Eidok-এ শেয়ার
দিনাজপুরে ফ্রিল্যান্সার সংযুক্ত করন ২০২৫ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মো : আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি 

ফ্রিল্যান্সারদের সংগঠন বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন দিনাজপুর,পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক বৈধ পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯ জুলাই ২০২৫  সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের আয়োজনে
 পিকনিক স্পট দ্যা গ্রান্ড দাদু বাড়িতে বৃহত্তর ৩ জেলার ফ্রিল্যান্সারদের নিয়ে দিনব্যাপী ফ্রিল্যান্সার সংযুক্তকরুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত ফ্রিল্যান্সিং সংযুক্ত করুন অনুষ্ঠানে বৃহত্তর  দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে আগত কয়েক শতাধিক পেশাজীবী ফ্রিল্যান্সারদের অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্রিল্যান্সারদের কর্মক্ষেত্র এবং কার্যবিবরণী উপস্থাপন সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন আয়োজক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং কাজের  বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাখেন গ্রাফিক্স ভিউ এল এল সি'র সিইও মোঃ রুস্তম আলী, ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনার, অর্গানিফাই মাসুম পারভেজ, হ্যান্ডি ভার্চুয়ালের ফাউন্ডার আরাফাত হোসেন, প্রোডাক্ট ডিজাইনার  (ইউএক্স/ইউআই) মোঃ রাহাতুল ইসলাম, গ্রাফিক্স  ডিজাইনার মহিউল ইসলাম রনি, ডেভসভ্যালী ফাউন্ডার ও সিইও বায়জিদ বোস্তামী, আইটি ভ্যানিলা'র সিইও মোঃ আল মাসুদ, গো-ফ্রিল্যান্সার ফাউন্ডার ও সিইও মোঃ হাফিজুর রশিদ, ডিজিটাল মার্কেটার  মকিদ হায়দার,   সার্ভিস কেয়ার সিইও এসইও মোঃ রায়হান ইসলাম, স্বরবিন্দু'র ফাউন্ডার এন্ড সিইও মোঃ জিল্লুর রহমান  ,গ্রাফিক ডিজাইনার ও অ্যানিমেটর, মোঃ রাকিব উল ইসলাম, কোড থিংকার'র ফাউন্ডার ও সিইও,  রুহুল আমিন, ওয়ার্ডপ্রেস ডেভলাপার মর্তুজ আলম, দিনাজপুর আইটি সেন্টারের ফাউন্ডার ও সিইও আল রুবেল রানা, গ্রাফিক ডিজাইনার ফাহিম শাহরিয়াদ। এসময় তিন জেলা থেকে আগত  ফ্রিল্যান্সারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views