পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন..
পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন..
ছবি: সংগৃহীত
****

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণী শাহিদা বেগমের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে স্থানীয় সর্বস্তরের জনগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম, ইঞ্জিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল   মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বক্তব্য রাখেন মরহুমার স্বামী ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

Md Babul Hossain
Md Babul Hossain 1 year ago
পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন
0 0 Svar
Vis mere


News Card Generator