শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
Eidok-এ শেয়ার
শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

মোঃ অন্তর হোসেন রকি, জেলা প্রতিনিধি শেরপুর :  শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম এর সঞ্চালনায়
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা   করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ 
ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে তুলে ধরেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় ধৈর্য ধরে সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও 
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং এর উপর জোর দেওয়া হয়েছে। 

পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেন।  তিনি পূজার অনুষ্ঠান চলাকালীন সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময়  সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ  ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views