টুঙ্গিপাড়ায় ৩১ মাদক মামলার আসামি নবীর শিকদার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার | আই নিউজ বিডি

টুঙ্গিপাড়ায় ৩১ মাদক মামলার আসামি নবীর শিকদার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার পলাতক আসামি নবীর শিকদার (৩৫) কে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে গোপন সংবাদ..
Eidok-এ শেয়ার
টুঙ্গিপাড়ায় ৩১ মাদক মামলার আসামি নবীর শিকদার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার পলাতক আসামি নবীর শিকদার (৩৫) কে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানাসহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মোট ৩১টি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীর শিকদারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর নবীর শিকদারের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ