সাভারে এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সাভারে এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত..
সাভারে এসএসসি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 


সাভারে এসএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সাভার সিটি সেন্টার (স্তর-৩) এ “ছাত্র রাজনীতি অব্যাহত রাখা উচিত অথবা নিষিদ্ধ করা উচিত” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওবায়দুর রহমান ওভি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা অংশ নেন। তারা সমাজে ছাত্র রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরে প্রাণবন্ত যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

প্রধান অতিথি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের যুক্তিবাদী মনোভাব, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির অন্যতম মাধ্যম। আগামী প্রজন্মকে নেতৃত্বের জন্য গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উদ্বোধক ওবায়দুর রহমান ওভি বলেন, “শিক্ষার্থীরা বইয়ের বাইরেও বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা ও মতামত গড়ে তুলুক—এটাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator