সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ | আই নিউজ বিডি

সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ..
সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 

 

সাভারে বিএনপি’র রাষ্ট্র কাঠামো উন্নয়নের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এ কর্মসূচি নামা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ জনি প্রমুখ।

লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন রাশেদুল আহসান রাশেদ। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। এছাড়া দারিদ্র্য বিমোচন, সুশাসন প্রতিষ্ঠা ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপি’র প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে বিএনপি ছাড়া বিকল্প নেই।

Комментариев нет


News Card Generator