সোহরাওয়ার্দী কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার জন্য শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।
কলেজের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় আজ বিকেলে কলেজের রিডিং রুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, সদস্য মো. জুয়েল হোসেন জীবন, মো. কাজল আরেফিন ওমি, মোহাম্মদ রেদোয়ান, মো. শামীম, মো. নাহিদসহ কলেজ ও বিভাগীয় ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় আল-আমিন ভূঁইয়া বলেন, “ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে চাই। ছাত্রদের কল্যাণে আমরা একের পর এক কার্যক্রম চালিয়ে যাব। আগামীর নেতৃত্ব হবে শিক্ষার্থীবান্ধব ও জনকল্যাণমূলক। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।”
'Eye News BD' app
Comments 0