কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন : স্টাফ রিপোর্টার (নোয়াখালী)
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি-এর উদ্যোগে এক প্রাণবন্ত শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, চৌধুরীহাট কলেজের অধ্যক্ষ শেখ সাদী, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ কবিরহাট কেজি স্কুলের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি একরামুল হকসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ।

সম্মেলনের সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ ও আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদ খোকন।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করেন। তারা শিক্ষকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং বিদ্যালয়ে সুস্থ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে উপস্থিত শিক্ষকরা সমিতির কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় হাজারীহাট হাই অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শেখ সাদী বাবুকে সভাপতি এবং কবি জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত শিক্ষকরা জানান, এই সম্মেলন শিক্ষক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল International চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 60 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ International লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 64 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল International চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 60 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  International আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  53 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ International সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 90 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন International বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 67 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা International কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 74 Views