দেশব্যাপী আলোচিত আমতলীর খাওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ | আই নিউজ বিডি

দেশব্যাপী আলোচিত আমতলীর খাওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
দেশব্যাপী আলোচিত আমতলীর খাওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ..
দেশব্যাপী আলোচিত আমতলীর খাওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ..
ছবি: সংগৃহীত
দেশব্যাপী আলোচিত বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নে মাদ্রাসার অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের খাবার খাওয়া ও নষ্ট করার ঘটনায়- ইউনিয়ন বিএনপির সদস্য ও ৯ নং ওয়ার্ড সভাপতি মাহবুব কাজীকে কারণ দর্শানোর নোটিশ ..

দেশব্যাপী আলোচিত বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নে মাদ্রাসার অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের খাবার খাওয়া ও নষ্ট করার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য ও ৯ নং ওয়ার্ড সভাপতি মাহবুব কাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

 

 

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি ও সদস্য সচিব তুহিন মৃধা স্বাক্ষরিত এক চিঠিতে মাহবুব কাজীকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

 

 

 

সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর গুলিশাখালী ন.ম.ম আমজাদিয়া আলিয়া মাদ্রাসার নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৫০ জন আমন্ত্রিত অতিথির জন্য খাবারের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযোগ ওঠে, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিনের নির্দেশে সভাপতি না করায় ক্ষুব্ধ হয়ে তিনি তার অনুসারীদের মাধ্যমে এ ঘটনার সূত্রপাত ঘটান।

 

 

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী হোসেন অভিযোগ করেন, প্রতিশোধ নিতে ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব কাজী ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী এসে খাবার খেয়ে ও নষ্ট করে দেন। এমনকি অবশিষ্ট খাবার যাতে অতিথিরা খেতে না পারেন সেজন্য খাবারের পাতিলে টিস্যু, উচ্ছিষ্ট খাবার ও নোংরা পানি ফেলে রাখা হয়।

 

 

 

এ ঘটনার ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠে।

 

 

 

ঘটনার ধামাচাপা দিতে বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফারুক আকন শালিস বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে। তবে অধ্যক্ষ আলী হোসেন বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চলে আসেন।

 

 

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, “মাহবুব কাজী একটি মাদ্রাসায় বিশৃঙ্খলা করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। কেন সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে তাকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জবাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

অন্যদিকে, অভিযুক্ত মাহবুব কাজী বলেন, “আমি কোনো লিখিত নোটিশ পাইনি, তবে মৌখিকভাবে শুনেছি।”

 

 

 

👉 স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে দলীয় ও সামাজিক পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator