শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মীসভায় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম মল্লিক। সঞ্চালনা করেন সদস্য সচিব আহসান ধরানী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল ইসলাম তুহিন।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুর ইসলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু, আসিব জামাল খান, আশরাফুল আলম সিকদার স্বজল, নেছার শেখ, ফাহিম মুনতাছির, তারিকুল ইসলাম রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য সচিব মো. ছাইদুলসহ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। পিরোজপুরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ। এই ৩১ দফার মাধ্যমে একটি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনা সম্ভব হবে। পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলকে এই লক্ষ্য প‚রণে অগ্রণী ভ‚মিকা রাখতে হবে।
নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার শপথ গ্রহণ করেন।