চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ | আই নিউজ বিডি

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

মোঃ তুহিন,

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড়, শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে ৮ কেজি করে চাল ও ৪০০ টাকা করে প্রদান করা হয়। 

 

এসময় বিএনপি নেতা মো. সানাউল্লাহ জানান, আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে। আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে। আমি একটি মাদরাসায় চাকুরি করি। সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয়। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল Internasional চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 82 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ Internasional লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 76 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল Internasional চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 75 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  Internasional আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  62 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ Internasional সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 97 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন Internasional বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 Views কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা Internasional কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 78 Views