পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার 

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার 
পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার 
ছবি: সংগৃহীত
****
 মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ 
 
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত  এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত হতে আসা ১শ ১ বোতল মদ উদ্ধার করেছে । 
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার চেঁচড়া এলাকা হতে মদ গুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে  জানতে পারে যে বিপুল পরিমাণ ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করবে । এ সংবাদের ভিত্তিতে  আটাপাড়া বিওপির অধীন  বিজিবির একটি টহল দল সীমান্তের  পিলার ২৮৩/২৫-এস পিলার হতে ১ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেচড়া মাঠের মধ্যে ওৎ পেতে থাকে। এসময় ১ জন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে  বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী  ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল  বস্তার ভিতর তল্লশী চালিয়ে  ১শ বোতল  ভারতীয় অফিসার্স চয়েস এবং ১ বোতল ম্যাজিক মোমেন্টস  উদ্ধার করে, যার সিজার মূল্য-১,৫১,৫০০/- টাকা।  
বিজিবি জানায় , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
Md Babul Hossain
Md Babul Hossain 1 year ago
পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার 
0 0 Antworten
Zeig mehr


News Card Generator