ঢাকা

ঢাকা ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ সদস্য

ঢাকা ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ সদস্য..
Eidok-এ শেয়ার
ঢাকা ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে  দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে শাহিনুর ইসলাম (২৩) নামে এক পুলিশ সদস্য মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার। 

নিহত শাহিনুর বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে প্রায় চাপা দিতে যাচ্ছিল; এমন অবস্থায় তাকে বাঁচাতে হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্য শাহিনুর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরি ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ