গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের একনিষ্ঠ কর্মী জি এম… | আই নিউজ বিডি

গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের একনিষ্ঠ কর্মী জি এম আমান উল্লাহ আমান..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের একনিষ্ঠ কর্মী জি এম আমান উল্লাহ আমান..
গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের একনিষ্ঠ কর্মী জি এম আমান উল্লাহ আমান..
ছবি: সংগৃহীত
মোাঃ শান্ত খান বিশেষ  প্রতিনিধি :

 

 


গাজীপুর মহানগরের রাজনীতিতে নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে অন্যতম নাম জি এম আমান উল্লাহ আমান। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের একজন একনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে সর্বমহলে পরিচিত। বর্তমানে তিনি কাশিমপুর থানা বিএনপির সদস্য এবং যুবদল ৩নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির শুরুর দিন থেকেই আমান উল্লাহ আমান বিএনপির পতাকাতলে নিজেকে সমর্পণ করেছেন। তিনি বিশ্বাস করেন—বিএনপিই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র ভরসা। দলের আন্দোলন-সংগ্রামের যেকোনো কর্মসূচিতে তিনি সবসময় অগ্রভাগে থাকেন।

যুবদলের এক কর্মী জানান, “দল যখনই কঠিন সময় পার করেছে, আমান ভাই তখনই সামনে থেকে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি আমাদের সবার অনুপ্রেরণা।”

অমান উল্লাহ আমান শুধু সাংগঠনিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখেও পাশে থেকে কাজ করেন। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে সংগঠিত করার মাধ্যমে তিনি এলাকায় সুনাম অর্জন করেছেন।

একজন স্থানীয় নেতা বলেন, “শওকত হোসেন সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমান উল্লাহ আমান নিরলসভাবে কাজ করেন। তার মতো নিবেদিত কর্মীই দলের শক্তি।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জি এম আমান উল্লাহ আমান বলেন, “আমি বিশ্বাস করি, তৃণমূলের কর্মীরাই দলের আসল শক্তি। তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন, জি এম আমান উল্লাহ আমান ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাবেন। তাদের মতে, তার মতো কর্মীরাই গাজীপুর মহানগরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

Geen reacties gevonden


News Card Generator