ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজনীতির মাঠে নেতা কর্মীর সম্পর্ক সাধারণত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এর ব্যতিক্রম দেখা গেল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের আচরণে।
সম্প্রতি একজন ওয়ার্ড পর্যায়ের সাধারণ কর্মী তাঁর প্রাণপ্রিয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। হাতে ছিল ছোট্ট একটি উপহার। নেতার উদ্দেশ্যে ভালোবাসা থেকে দেওয়া সেই উপহারটি হাতেম খান স্বাচ্ছন্দে গ্রহণ করেন। শুধু তাই নয়, কর্মীটিকে নিজের পাশের চেয়ারে বসিয়ে খোঁজ নেন তার সুখ-দুঃখের, ভালো-মন্দের।
রাজনীতির ব্যস্ততম সময়ের মধ্যেও হাতেম খান নিয়মিত সাধারণ কর্মীদের খোঁজখবর নেন বলে জানা যায়। বিশেষ করে কোনো কর্মী অসুস্থ হলে কিংবা সমস্যায় পড়লে ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলহাজ্ব হাতেম খানের এই সরল ও কর্মীবান্ধব আচরণ নেতাকর্মীদের মাঝে আস্থা ও বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সাধারণ কর্মীরা মনে করছেন, নেতা-কর্মীর সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, সত্যিকার অর্থেই পরিবারিক বন্ধনে রূপ নিতে পারে।’