কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রমিক অধিকার পরিষদ নেতা | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রমিক অধিকার পরিষদ নেতা..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রমিক অধিকার পরিষদ নেতা..
কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রমিক অধিকার পরিষদ নেতা..
ছবি: সংগৃহীত
নুরুল হক

কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রমিক অধিকার পরিষদ নেতা

 

নিজস্ব প্রতিবেদক

 

কিশোরগঞ্জ-১ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন শ্রমিক অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা সভাপতি ও ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক। শ্রমিক রাজনীতির মাঠ থেকে উঠে আসা এ নেতা দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায্য মজুরি ও সামাজিক ন্যায়বিচারের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন।

 

তিনি বলেন, “আমি সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে তাদের কথা সংসদে তুলে ধরতে চাই। শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা ও কিশোরগঞ্জ-১ আসনের উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”

 

শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, জেলা সভাপতি হিসেবে তিনি সর্বদা শ্রমিকদের পাশে থেকেছেন। বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। ঢাকা বিভাগীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে শ্রমিক রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি সবার কাছে প্রশংসিত হয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তিনি যদি মনোনয়ন পান তবে স্থানীয় শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষও তাকে সমর্থন দেবে। কারণ তিনি মাঠপর্যায়ে শ্রমিকদের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকেছেন সব সময়।

 

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি কিশোরগঞ্জ-১ আসনকে আধুনিক ও উন্নত মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্য

ক্ত করেছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator