দিনে পুরোহিত, রাতে করেন চুরি

তার এমন কর্মকান্ডের ফলে পৌর শহরের অলিতে গলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা।..
Eidok-এ শেয়ার
দিনে পুরোহিত, রাতে করেন চুরি
ছবি: সংগৃহীত

 

 

সকালে উঠে গোসল করে পবিত্র হয়ে মন্দিরে যেতেন পূজা দিতে। হাতে পুজোর থালা নিয়ে পৌর শহরের বসবাস করা হিন্দু বাসিন্দা ও ব্যবসায়ির কাছে গিয়ে প্রসাদ দিয়ে সন্মানি নিয়ে দিন পার করেন বরগুনার বেতাগীর পৌর শহরের বড় মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী। প্রতিটি দিন এভাবেই কাটিয়ে দিত। তবে দিনের আলোতে অন্ধকার নেমে রাত হলেই চুরি কাজ করতেন পুরোহিত উত্তম চক্রবর্তী। একা নয় তিনি কাজ করতেন একটি অভিজ্ঞ সক্রিয় চক্রের সাথে। তার এমন কর্মকান্ডের ফলে পৌর শহরের অলিতে গলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা।

 

সম্পৃতি বেতাগীতে গত দুই সপ্তাহের মধ্যে পরপর ছয়টি চুরি-ছিনতাইয়ের ঘটনায় উপজেলার সাধারণ মানুষের মাঝে নেমে আসে আতঙ্ক। প্রশ্নবিদ্ধ হয় আইনশৃংখলা বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে দুই দিনের সাড়াশি অভিযান পরিচালনা করে দুই দফায় চোর চক্রের আট জনকে গ্রেফতার করে পুলিশ। যার নেতৃত্বে ছিলেন এসআই অপুর্ব।

 

গতরাতের অভিযানে চিহ্নিত চোর আরিফ, কুমড়াখালী এলাকার পলাশ মালী পিতাঃ দ্রীরেন মালি, বুড়ামজুমদার ইউনিয়নের উত্তম চক্রবর্তী পিতাঃ সুখ রঞ্জন চক্রবর্তী, মোকামিয়া ইউনিয়নের সোহাগ,   প্রথম দফায় যারা গ্রেফতার হন তারা হলেন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেওড়াবুনিয়া এলাকার নয়ন, পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজু মৃধা, পৌরসভার ১নং ওয়ার্ডের ইমরান খান ও পৌরসভার ৩নং ওয়ার্ডের নজরুল ফকির।

 

বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকায় প্রশান্তের বাসায় গৃহবধূকে গামছা দিয়ে বেঁধে রেখে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায় ডাকাতরা। একদিন যেতে না যেতেই দিনে-দুপুরে একই এলাকার রেণু বেগমকে রাস্তায় আটকিয়ে কানের দুল নিয়ে যায় ছিনতাইকারীরা। এর রেশ কাটতে না কাটতেই পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির বাসায় পাঁচটি তালা ভেঙে চুরি হয়।

 

পরপর এ ঘটনায় টক অফ দ্যা জেলায় পরিণত হয় বেতাগী। পুলিশ সহ নৌবাহিনী নিরাপত্তায় জোর দিলেও পরে রাতে হাইস্কুল রোডের স্টীল হাউস ব্যবসায়ী শহীদের বাসা ও দিনে ৮নং ওয়ার্ডের লাবলীর বাসায় চুরি হয়।

 

এ ঘটনায় এলাকাবাসীর পাহারাসহ রাতভর চলে বেতাগী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল অভিযান। লাগাতার এমন শঙ্কার ঘটনায় উপজেলাবাসী পৌরপুলিশ নিয়োগসহ বেতাগী থানা পুলিশের জনবল বৃদ্ধির জোরালো দাবি জানান। পৌরসভার প্রত্যেক নাগরিক সহ পুরো উপজেলার সাধারণ মানুষের মুখে আইনশৃংখলা পরিস্থতির শঙ্কা বিরাজের মাঝে গতকাল রাতে অভিযান পরিচালনা করে  চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। পরে বরগুনা আদালতে পাঠানো হয়। এনিয়ে মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ।

 

এসআই অপুর্ব বলেন, চোর চক্রের সাথে জড়িতরা খুবই চালাক। তবুও ওসি স্যারের পরামর্শে ধরতে সক্ষম হয় পুলিশ টিম। চোর-ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ কেউ পুলিশের নাকের ডগায় বসে শান্তি কেড়ে নিতে পারবে না।

 

বেতাগী থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, উপজেলায় একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। শুরু থেকেই  পুলিশ অভিযান চালিয়ে আসছে, ফলে প্রথম দফায় চার ও পরের একটি অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। সকলের প্রতি আহবান থাকবে, সচেতন থাকতে এবং সন্দেহজনক কাউকে দেখলে আমাদের জানাবেন।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ