পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..

Online Correspondent avatar   
Online Correspondent
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..
ছবি: সংগৃহীত
মোঃ ছফিউল্লাহ্,পবিপ্রবি প্রতিনিধি

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর ২০২৫), বাধঁন-পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

‎

‎বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, “আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করিনি, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময়ই নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

‎

‎কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমাদের ক্যাম্পাসে সম্ভবত এই প্রথম এমন আয়োজন দেখলাম। এত সুন্দর আয়োজনের জন্য বাঁধনকে ধন্যবাদ। আমরা চাই ভবিষ্যতে সামাজিক কার্যক্রম আরও বৃদ্ধি পাক।”

‎

‎একজন স্থানীয় বাসিন্দা জানান, “শিক্ষার্থীদের উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেলাম। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

‎

‎বাঁধনের এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের কাছেও ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator