মানপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মানপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
মানপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
মানপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

 

ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চিকিৎসা জনগণের মৌলিক অধিকার, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অতীতের শাসকরা জনগণকে সঠিক সেবা না দিয়ে শোষণ করেছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মানুষ বঞ্চিত হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে শিক্ষা, চিকিৎসা, কাবিখা-কাবিটার অর্থসহ সব ধরনের নাগরিক সেবা সুষ্ঠু ও স্বচ্ছভাবে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক।

 

গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পে চিকিৎসা নিতে ব্যাপক সাড়া দেখা যায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator