তেঁতুলঝোড়ায় বিএনপির আনন্দ সমাবেশে স্লোগান মাস্টার সালাম আদর মুগ্ধ… | আই নিউজ বিডি

তেঁতুলঝোড়ায় বিএনপির আনন্দ সমাবেশে স্লোগান মাস্টার সালাম আদর মুগ্ধ করলেন সবার হৃদয়..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
তেঁতুলঝোড়ায় বিএনপির আনন্দ সমাবেশে স্লোগান মাস্টার সালাম আদর মুগ্ধ করলেন সবার হৃদয়..
তেঁতুলঝোড়ায় বিএনপির আনন্দ সমাবেশে স্লোগান মাস্টার সালাম আদর মুগ্ধ করলেন সবার হৃদয়..
ছবি: সংগৃহীত
তেঁতুলঝোড়ায় বিএনপির আনন্দ সমাবেশে স্লোগান মাস্টার সালাম আদর মুগ্ধ করলেন সবার হৃদয়..

 


মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার কৃতি সন্তান সালাম আদর তার প্রাণবন্ত ও উদ্দীপনামূলক স্লোগানে পুরো সমাবেশে প্রাণের সঞ্চার করেছেন। তিনি বিএনপির কর্মী ও নেতাকর্মীদের মধ্যে পরিচিত "স্লোগান মাস্টার" হিসেবে।

ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সালাম আদর বরাবরই দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে বিভিন্ন সমাবেশ, মিছিল কিংবা কর্মসূচিতে তার কণ্ঠে দলীয় স্লোগান শুধু কর্মীদের উদ্বুদ্ধই করেনি, বরং তরুণ প্রজন্মের মধ্যেও অনুপ্রেরণা জুগিয়েছে।

আনন্দ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা জানান, সালাম আদরের নেতৃত্বে তোলা স্লোগান যেন মুহূর্তেই সমাবেশের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তার অদম্য উচ্ছ্বাস ও নিষ্ঠা তাকে আজ এলাকার বিএনপি কর্মীদের কাছে এক ভিন্ন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

সমাবেশে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী বলেন, “সালাম আদর শুধু একজন ছাত্রদল কর্মী নন, তিনি আসলে বিএনপির প্রোগ্রামগুলোর প্রাণ। তার কণ্ঠে স্লোগান মানেই উচ্ছ্বাস, উদ্দীপনা আর নতুন প্রেরণা।”

রাজনীতির মাঠে এমন তরুণ নিবেদিতপ্রাণ কর্মীরা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

Walang nakitang komento


News Card Generator