সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া ! | আই নিউজ বিডি

সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া !..
সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া !..
ছবি: সংগৃহীত
সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া !

সৌদি আরবে প্রবাসী ফারুকের মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া !

 

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার 

 

কটিয়াদী/কিশোরগঞ্জ 

 

অভাব-অনটনের সংসার টেনে তোলার স্বপ্নে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তরুণ ফারুক আকন্দ (২৫)। কিন্তু পরিবারের সচ্ছলতার স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল এই প্রবাসীর জীবনপ্রদীপ। তার মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

গত সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের মক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ফারুক। হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

নিহত ফারুক আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। অভাবী সংসারে মা ও দুই বোনকে নিয়ে অনিশ্চিত জীবনের লড়াই করছিলেন ফারুক। সংসারের ঘানি টানতে মা ধারদেনা করে তাকে বিদেশে পাঠান। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্নই পরিণত হলো শোকে।

 

ফারুকের মৃত্যুর খবর দেশে পৌঁছাতেই শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। দুই বোনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাঁচগাতিয়া গ্রামের বাতাস। চারদিকে শুধু কান্নার রোল উঠেছে।

 

এলাকাবাসী জানান, দরিদ্র পরিবারের একমাত্র ভরসা ছিল ফারুক। তার অকালে মৃত্যুতে পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। গ্রামের মানুষও এ শোকে ব্যথিত।

 

স্বজন ও এলাকাবাসী ফারুকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দা

বি জানিয়েছেন।

 

Geen reacties gevonden


News Card Generator