শেরপুরে অত্যাধিক মূল্যে সার বিক্রি দুই ব্যাবসায়ীকে ১ লাখ ২০ হাজার… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে অত্যাধিক মূল্যে সার বিক্রি দুই ব্যাবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অত্যাধিক মূল্যে সার বিক্রি দুই ব্যাবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা..
Eidok-এ শেয়ার
শেরপুরে অত্যাধিক মূল্যে সার বিক্রি দুই ব্যাবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

 

মোঃ অন্তর হোসেন রকি, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা ও লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় অপর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। একইসাথে লাইসেন্স ছাড়া সার বিক্রয় করায় ওই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views