তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে: সাভারের হেমায়েতপুরে বিএনপি… | আই নিউজ বিডি

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে: সাভারের হেমায়েতপুরে বিএনপি কর্মী হবির প্রত্যয়....

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে: সাভারের হেমায়েতপুরে বিএনপি কর্মী হবির প্রত্যয়....
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে: সাভারের হেমায়েতপুরে বিএনপি কর্মী হবির প্রত্যয়....
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 


সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় তরুণ ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন গড়ে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিএনপি কর্মী মো. হাবিবুর রহমান হবি সেই প্রত্যয় ব্যক্ত করেছেন।

হবি বলেন, “তারুণ্যের প্রথম ভোট যাবে ধানের শীষের পক্ষে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ভোটারসহ তরুণ প্রজন্ম পরিবর্তনের আশায় বিএনপির প্রতীক ধানের শীষের প্রতি আস্থা প্রকাশ করছে। তারা মনে করছেন, তারুণ্যের শক্তিই আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করবে।

হেমায়েতপুর এলাকায় তরুণদের রাজনৈতিক আগ্রহ বেড়ে উঠেছে উল্লেখ করে মো. হাবিবুর রহমান হবি আরও জানান, বিএনপির রাজনীতি হলো জনগণের অধিকার আদায়ের রাজনীতি। তাই তরুণদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।

No se encontraron comentarios


News Card Generator